
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ ভাষণ দিচ্ছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ভাষণটি প্রচার করা হচ্ছে।
এর আগে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি জানানো হয়।







































