শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
শেয়ার

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: পাঁচ জনের বিরুদ্ধে মামলায় রায় ৪ মার্চ


রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: পাঁচ জনের বিরুদ্ধে মামলায় রায় ৪ মার্চ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল || ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় হবে আগামী ৪ মার্চ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন।

এ মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতকরা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। ওইদিন মামলার আসামিদের খালাস চান তাদের আইনজীবীরা। তবে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন।