শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার

জিয়াউল আহসান একজন ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল


International Crime Tribunal

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম–খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দিয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আসামিপক্ষের জেরার সময় তিনি বলেন, জিয়াউল আহসানকে তিনি একজন ‘সিরিয়াল কিলার’ হিসেবে বিবেচনা করতেন এবং তার পদোন্নতির বিরোধিতা করেছিলেন। তবে পদোন্নতি বোর্ডের অধিকাংশ সদস্য তাকে ভালো কর্মকর্তা মনে করে পদোন্নতির সুপারিশ করেছিলেন বলেও জানান তিনি।

সাবেক সেনাপ্রধান আরও বলেন, জিয়াউল আহসান স্টাফ কলেজ কোর্স ও ব্যাটালিয়ন কমান্ড ছাড়াই কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন, যা সেনাবাহিনীর প্রচলিত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।

এদিন আংশিক জেরা শেষ হয়। বাকি জেরা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে।