
ফাইল ফটো
ইরান দাবি করেছে, বৃহস্পতিবার সকালে উত্তর উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে তাদের নৌবাহিনী।
দেশটির তাসনীম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই অঞ্চলের জলসীমা দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
এসব জাহাজকে যদি দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও বলা হয় খবরে।
ইরান মনে করে, যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে তারা স্ট্রেইট অব হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রাখে।






































