বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ জুন ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে: দীনেশ ত্রিবেদী


Dinesh Trivedi

দিনেশ ত্রিবেদী। ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় ও গভীর হবে। তিনি বলেন, দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন এবং সেই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয়, মানুষের আশা-আকাঙ্ক্ষার মাধ্যমেও পরস্পরের সঙ্গে যুক্ত। তাঁর মতে, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ১৬০ কোটি মানুষের জন্য যা কল্যাণকর, তা বাস্তবায়নে উভয় দেশের জনগণের সমর্থন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দীনেশ ত্রিবেদী তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছাবেন। গত এপ্রিলের শেষ দিকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মারQ স্থলাভিষিক্ত হচ্ছেন।