বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ জুন ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের


hormuz

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে তেহরান। দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে।

ইরান আরও সতর্ক করে জানিয়েছে, প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।