বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ জুন ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

কাতারে আকামা বাতিলের পর থাকার সময় কমে ১৪ দিন


Quater

কাতারে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (আকামা) সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আকামা বাতিল হওয়ার পর প্রবাসীরা সর্বোচ্চ ১৪ দিন বৈধভাবে কাতারে অবস্থান করতে পারবেন। আগে এই গ্রেস পিরিয়ড ছিল ৩০ দিন। নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রতিদিন ১০ কাতারি রিয়াল হারে জরিমানা দিতে হবে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ভিজিট ভিসায় অবস্থানকারীদেরও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিদিন ২০০ কাতারি রিয়াল হারে জরিমানা গুনতে হবে।

কর্তৃপক্ষ প্রবাসীদের কাতার ত্যাগের আগে ‘মেট্রাশ’ অ্যাপের মাধ্যমে নিজেদের আইনি অবস্থান, বকেয়া জরিমানা ও অন্যান্য সরকারি পাওনা যাচাই করে পরিশোধের পরামর্শ দিয়েছে। এছাড়া বিমানবন্দরে সময় বাঁচাতে ই-গেট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। নবজাতকের ক্ষেত্রে জন্মের পর দ্রুত প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে বাবার স্পন্সরশিপের অধীনে রেসিডেন্সি পারমিট নিশ্চিত করার নির্দেশনাও পুনর্ব্যক্ত করা হয়েছে।