রবিবার । মার্চ ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শেয়ার

হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান


WAR

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক স্থাপনা বা সম্পদকে লক্ষ্যবস্তু করার বিষয়টি পর্যালোচনা করছে ইরান। এমনটাই জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।

তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, শনিবার ট্রাম্প ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত করা হবে’ বলে সতর্ক করার পর তেহরান এই পদক্ষেপ বিবেচনা করছে।

ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু’ ঘটাতে পারে—এমন নতুন লক্ষ্যবস্তু বিবেচনার কথা বলার কিছুক্ষণ পরই ইরান পরিস্থিতি নতুনভাবে মূল্যায়ন শুরু করেছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই ‘ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের এবং সরাসরি তাদের হত্যা করার’ হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করছে—যেসব মার্কিন অঞ্চল, বাহিনী বা সংশ্লিষ্ট পক্ষ এখনো ইরানি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় নেই, সেগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে।

ইরানি ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি অবিবেচনাপ্রসূত কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তু বা কখন থেকে এ ধরনের হামলা শুরু হতে পারে—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।