
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তার এই প্রস্তাব বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন করেন।
ফলে বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের শুরু হওয়া প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের সমর্থনে সভাপতিত্ব করছেন তিনি।
বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়।
এদিকে, তারেক রহমানের প্রস্তাবে সমর্থন জানিয়ে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ বিষয়ে আগে আলোচনা করলে খুশি হতেন তারা



































