বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি


President

বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সংগৃহীত ছবি

তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

ভাষণে রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। এছাড়া জনগণের কল্যাণে সরকার নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য তুলে ধরেন এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।

এ সময় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।