শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মার্চ ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
শেয়ার

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুর ব্যাপারে ভালো অগ্রগতির আশা


Meeting

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে যৌথ বৈঠক করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয়পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিষয়টি বিবেচনা করছে এবং আলোচনাও ইতিবাচকভাবে এগোচ্ছে। শিগগিরই এ বিষয়ে ভালো অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তির কয়েকটি চার্জ ও অন্যান্য বিষয় নিয়ে কিছু জটিলতা ছিল। এসব বিষয়ে বাংলাদেশ ও জাপান উভয় পক্ষই নিজ নিজ প্রস্তাব তুলে ধরেছে।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে যা বাংলাদেশের জন্য লাভজনক হবে এবং আগের চুক্তির সীমাবদ্ধতাগুলো সংশোধন করে ‘উইন–উইন’ পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে। জাপান বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দেবে, এরপর আবার আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।