মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
শেয়ার

এবার আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের


হামলার শিকার হলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে ‘বাধ্য হবে’

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

দাবিটি সত্য হলে চলমান যুদ্ধে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর একটি। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।

লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন।

ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি। তিনি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা নেতৃত্ব দেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডারকেও হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা গোলাম রেজা সোলেইমানিকে হত্যা করা হয়েছে।