শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ মার্চ ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
শেয়ার

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা


BD-team

সংগৃহীত ছবি

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

দলটি আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে। স্কোয়াড ঘোষণায় আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়া অনুমেয় হলেও নিয়মিত খেলোয়াড় সোহেল রানা জুনিয়রের না থাকা কিছুটা চমক সৃষ্টি করেছে।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। এছাড়া নতুন করে ডাক পেয়েছেন ফাহমিদুল, আরমান ও মিরাজুল। আগামী ২২ মার্চ দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী, ফলে শুরুতে পূর্ণ দল পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা।

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মিতুল, সুজন হোসেন, মেহেদী হাসান
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়াঁ, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
স্ট্রাইকার: আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম।