শুক্রবার । জুন ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি


kUSHTIA-DORDER

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার ভোরে ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়।

প্রতিহত হওয়া ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ভোরে এ ঘটনায় স্থানীয়রা ও বিজিবি যৌথভাবে দ্রুত পদক্ষেপ নেয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। পুরো এলাকা বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে।