
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক হলেও তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়াই সঠিক পদ্ধতি ছিল।
শফিকুর রহমান আরও বলেন, যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এবং মেডিকেল শিক্ষার্থী ও নার্সিং প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করছে, তার লাইসেন্স বাতিল করা জনগণের স্বার্থে ঠিক হয়নি।
তিনি সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং বলেন, অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়া সমীচীন নয়।
















































