
আলফন্সো ডেভিস। সংগৃহীত ছবি
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক কানাডা। দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।
শুক্রবার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখ তারকাকে মাঠে পাওয়া যাচ্ছে না।
কানাডার প্রধান কোচ জেসে মার্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ডেভিসের এমআরআই রিপোর্টে উন্নতি দেখা গেলেও তিনি এখনও পুরোপুরি ফিট নন। মেডিকেল টিম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। হাঁটুর লিগামেন্ট ও পরে পেশির সমস্যায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।












































