
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নেমেছে।
সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণে প্রবেশ উন্মুক্ত করা হয়েছে।
প্রবেশপথ খোলার সাথে সাথেই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় বাড়তে শুরু করে। সকালের দিকে তৈরি হওয়া এই জনস্রোত ক্রমেই বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পৌঁছে গেছে।
পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।




































