বুধবার । মার্চ ২৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৪ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শেয়ার

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব বাঘের জোলগদর


Bagher

মোহাম্মদ বাঘের জোলগদর

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাঘের জোলগদরকে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তাবাতাবায়ি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সম্মতিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলি লারিজানি গত ১৭ মার্চ ইসরায়েলের হামলায় নিহত হন।

মোহাম্মদ বাঘের জোলগদর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ইরানের এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ইরানের বিচার বিভাগের কৌশলগত বিষয়ক উপপ্রধান হিসেবেও কাজ করেছেন।