শনিবার । মার্চ ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৭ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

‘আমরা খুব ভালো আছি’, বিচ্ছেদের গুঞ্জনে প্রিয়াঙ্কা


Pryanka-Nick

বলিউড ও হলিউড দুই অঙ্গনেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে গত কয়েক মাস ধরে বিচ্ছেদ ও দূরত্বের গুঞ্জন না থামলেও অবশেষে সেই জল্পনায় নিজেই ইতি টানলেন প্রিয়াঙ্কা। অস্কারের মঞ্চে পাশাপাশি দেখা গেলেও আলোচনার ঝড় থামেনি। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন—তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই, বরং আগের মতোই সুন্দরভাবে জীবন এগিয়ে চলছে।

দক্ষিণ ভারতে রাজামৌলী পরিচালিত বারাণসী ছবির শুটিংয়ের ফাঁকে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “নিক আর আমি খুব ভালো আছি। বাইরের গুঞ্জন আমরা পাত্তা দিই না। হঠাৎ শুনি—আমাদের নাকি বিচ্ছেদ হচ্ছে! মানুষ কি চায় আমাদের বিয়েটা ভেঙে যাক?”

তিনি জানান, সাংস্কৃতিক পার্থক্য, ধর্ম বা বয়সের ব্যবধান নিয়েও অনেকেই মন্তব্য করেন। অথচ আট বছর ধরে দুজনই সুখে আছেন। সম্পর্কের শুরুর দিনের কথা স্মরণ করে প্রিয়াঙ্কা বলেন, নিকের সঙ্গে দেখা হওয়ার পরই মনে হয়েছিল—এ মানুষটিই তার জন্য সঠিক। মাত্র ছয় মাস একে অপরকে চেনার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এই মন্তব্যে অন্তত আপাতত থেমে গেছে তাদের বিচ্ছেদের সব গুঞ্জন।