বুধবার । মে ১৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক বিনোদন ১৩ মে ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার

‘রকস্টার’-এর গানে শাকিবের চমক


Shakib

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মুক্তি পাওয়া গানটিতে জেলখানার ভেতরে বিধ্বস্ত এক শাকিব খানকে দেখা গেছে। তবে কী কারণে তিনি কারাগারে গেলেন, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দাতেও বেশিরভাগ সময় দেখা গেছে পান্থ কানাইকে।

আজমান রুশোর গল্পে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে একজন শিল্পীর সংগ্রাম, সাফল্য, উত্থান-পতন ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা আজমান রুশো বলেন, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের রকস্টারদের গল্পের মিশেলেই তৈরি হয়েছে ‘রকস্টার’-এর কাহিনি।