বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২ এপ্রিল ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
শেয়ার

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ


LPG Gas

ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এপ্রিল মাসের নতুন দাম ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানাবে রান্নার এই গ্যাসের দাম কমছে না বাড়ছে।

বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, আজ দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে নতুন নির্দেশনা ঘোষণা করা হবে। মূলত সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ের দাম নির্ধারিত হবে। এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও আজ ঘোষণা করা হবে।

এর আগে গত ২ মার্চ সবশেষ মার্চ মাসের জন্য এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকাই অপরিবর্তিত রাখা হয়। তবে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করেছিল কমিশন।

আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করা হয়। গত কয়েক মাসে দামের খুব একটা বড় পরিবর্তন না হলেও আজ বিকেলের ঘোষণার পর জানা যাবে এপ্রিল মাসে সাধারণ মানুষের রান্নার খরচে কোনো সাশ্রয় হবে কি না