
মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাইয়েদ বিন আব্দুল্লাহকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করে দায়িত্ব গ্রহণ করতে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন—যেটি আগে প্রযোজ্য হবে।
এ পদে তাকে গ্রেড-২ মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





































