বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
শেয়ার

২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ


High court

উচ্চ আদালতে কর্মরত দুই সহকারী অ্যাটর্নি জেনারেল—আহমদ মুসাননা চৌধুরী ও মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন—পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

গত ২৫ মার্চ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৩১ মার্চ থেকে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন শুরু হয়। মূল্যায়ন চলমান অবস্থায়ই এই দুই কর্মকর্তা দায়িত্ব ছাড়লেন।

মুজাহিদুল ইসলাম শাহিন জানান, তিনি আইন পেশায় পুরোপুরি মনোনিবেশ করতে পদত্যাগ করেছেন। আর আহমদ মুসাননা চৌধুরী জানান, বুধবার তার মূল্যায়ন ছিল, তবে তিনি তাতে অংশ নেননি এবং আইন পেশায় মনোযোগ দিতে পদত্যাগ করেছেন।