
ইরানের সেনাপ্রধান আমির হাতামি
ইরানে যে কোনো মুহূর্তে সংঘাত আরও তীব্র হতে পারে—এমন সংকেত দিয়ে দেশটির সেনাপ্রধান আমির হাতামি সব ইউনিটকে ‘যেকোনো হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত’ থাকার নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান এখন “যুদ্ধের শেষ প্রান্তে” অবস্থান করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সংঘাতের অবসান ঘটতে পারে। তবে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে, যা সম্ভাব্য স্থল অভিযান ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই পটভূমিতে সেনাপ্রধান হাতামি ইরানি কমান্ডারদের সতর্ক করে বলেন, “শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালাতে চায়, তবে যেন কোনো শত্রুসেনাই জীবিত ফিরে যেতে না পারে।”
তিনি বলেন, ইরানের অবস্থান স্পষ্ট, সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত।
তথ্যসূত্র: রয়টার্স





































