শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৩ এপ্রিল ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
শেয়ার

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩


ham

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন, মারা গেছেন ৩ জন। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ সময় কোনো মৃত্যু ঘটেনি। তবে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন এবং প্রাণ হারিয়েছেন ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন, আর সন্দেহজনক হামে প্রাণ হারিয়েছেন ৯৪ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।