রবিবার । এপ্রিল ৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৫ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন
শেয়ার

একটি মার্কিন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের


US F 15 E

ইরানের বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব বিমান ধ্বংস করা হয়েছে

চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে, তারা একটি মার্কিন সামরিক পরিবহন বিমান এবং দুটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ইরানে ভূপাতিত মার্কিন এফ-ফিফটিন ই যদ্ধবিমানের নিখোঁজ একজন ক্রুকে উদ্ধার অভিযান পরিচালনার সময় বিমানগুলো ইরানের হামলার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভূপাতিত হওয়া উড়োজাহাজগুলোর মধ্যে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। ইসফাহানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়। ওই অভিযানটি আগে ভূপাতিত হওয়া একটি এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের জন্য পরিচালিত হচ্ছিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব বিমান ধ্বংস করা হয়েছে।

এর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, নিখোঁজ মার্কিন কর্মকর্তা সফলভাবে উদ্ধার হয়েছেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান এবং ওই ক্রু সদস্য এখন ‌‘সম্পূর্ণ নিরাপদ’ অবস্থায় আছেন।

তেহরান ও ওয়াশিংটনের পরস্পরবিরোধী দাবি চলমান সংঘাতের তীব্রতা ও অনিশ্চয়তাকে আরও স্পষ্ট করে তুলছে।