সোমবার । এপ্রিল ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ এপ্রিল ২০২৬, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী


pm-monajat

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবন মসজিদে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মাহফিলে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিলারা হাফিজ গত শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।