বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

দিনে দুই সেশনে চলবে জাতীয় সংসদ অধিবেশন


দিনে দুই সেশনে চলবে জাতীয় সংসদ অধিবেশন

জাতীয় সংসদ অধিবেশন

আজ থেকে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই বেলা বা দুই সেশনে পরিচালনা কর। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাদেশগুলোর মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এর মধ্যে গতকাল ৬ এপ্রিল একদিনেই সাতটি বিল পাস করা হয়েছে। একই দিনে আরও তিনটি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়।

তবে ওই তিনটি বিলের বিষয়ে বিরোধী দলের আপত্তি থাকায় তাৎক্ষণিকভাবে সেগুলো পাস করা সম্ভব হয়নি। সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী কার্যদিবসে সেগুলো পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।