বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ৭ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
শেয়ার

মেট্রোরেলে বিভিন্ন পদে নিয়োগ


metro

তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮ জনকে নিয়োগ দেবে ডিএমটিসিএল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮ জনকে নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
লোকবল নিয়োগ: ০৮ জন
পদের সংখ্যা: ৮টি

পদসমূহ:
১. পরিচালক (অর্থ ও হিসাব) – ১ জন, বেতন ১,২৯,৯৫০ টাকা
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, ২০ বছরের অভিজ্ঞতা

২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১ জন, বেতন ১,২৯,৯৫০ টাকা
যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, ২০ বছরের অভিজ্ঞতা

৩. মহাব্যবস্থাপক (অপারেশন) – ১ জন, বেতন ১,১৫,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক, ১৫ বছরের অভিজ্ঞতা, এমআরটি/রেলওয়ে অভিজ্ঞতা ৩ বছর

৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) – ১ জন, বেতন ১,১৫,০০০ টাকা
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/টেলিকম ইঞ্জিনিয়ারিং স্নাতক, ১৫ বছরের অভিজ্ঞতা

৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১ জন, বেতন ১,১৫,০০০ টাকা
যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, ১৫ বছরের অভিজ্ঞতা

৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল) – ১ জন, বেতন ৯৮,৯০০ টাকা
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক, ১০ বছরের অভিজ্ঞতা

৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) – ১ জন, বেতন ৯৮,৯০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক, ১০ বছরের অভিজ্ঞতা, এমআরটি/রেলওয়ে অভিজ্ঞতা ৩ বছর

৮. উপাধ্যক্ষ – ১ জন, বেতন ৯৮,৯০০ টাকা
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ১০ বছরের অভিজ্ঞতা

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। হার্ডকপি বা হাতে হাতে আবেদন জমা দেওয়া যাবে না।

ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬