বুধবার । এপ্রিল ৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত


al jazeera

এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গাজা সিটির একটি প্রধান সড়কে গাড়ি চালানোর সময় তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

এদিকে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের কারণে গাজা সিটির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।