বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৯ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

শিশু রাতুল ও বৃদ্ধা শাহানুরের পাশে প্রধানমন্ত্রী


Ratul

এছাড়া শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’

‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’– শিরোনামে একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পাঁচ বছর বয়সী শিশু রাতুলের পরিবারের খোঁজ-খবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি আগারগাঁও এলাকার পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুর বেগমেরও খোঁজ-খবর নিতে বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় রাতুলের পরিবার এবং আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সাথে সাক্ষাৎ করতে যায়।

তারা শিশু রাতুলের অসুস্থ পিতা মোহাম্মদ রাব্বির সাথে দেখা করে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’।

পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমেরও সার্বিক খোঁজখবর নেয়।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি’র নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোঃ মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।