শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শেয়ার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু কাল


BNP

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল)। ওইদিন বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা যাবে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল কবির রিজভী জানান, শুক্রবার বেলা ১১টা থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা একই দিন থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাবেন। ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল (রবিবার) পর্যন্ত।

সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির মনোনয়ন পেতে ইতিমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও রাজপথের সক্রিয় কর্মীরা তৎপরতা শুরু করেছেন। মনোনয়নপত্র জমা পড়ার পর দলের সংসদীয় বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে।