রবিবার । এপ্রিল ১২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১২ এপ্রিল ২০২৬, ১:১১ অপরাহ্ন
শেয়ার

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য


New MP oath

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করান

শপথ নিয়েছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল ও মোঃ রেজাউল করিম বাদশা। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জাতীয় সংসদ ভাবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মোঃ মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ এবং মোঃ রেজাউল করিম বাদশা বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন।