সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ এপ্রিল ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার

সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি


jatia-sangsad

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনের কার্যক্রম আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) অধিবেশন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে আজ বিকেল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরুতে গুরুত্বপূর্ণ বিল ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তরের পর অধিবেশন মুলতবি করা হয়। সোমবার নির্ধারিত সময়ে পুনরায় সংসদের কার্যক্রম শুরু হবে।