
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (২২ এপ্রিল) সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। নবনিযুক্ত এই বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে ড. জিয়াউদ্দিন হায়দার বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একজন খ্যাতিমান স্বাস্থ্য বিশেষজ্ঞ। দেশি-বিদেশি একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে স্বাস্থ্যনীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।

পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।



































