বুধবার । এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প


Trump CNN

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, ইরান সরকার মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, যা আগে থেকেই প্রত্যাশিত ছিল।

তিনি বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন, যাতে তেহরানের নেতারা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন।

ট্রাম্প আরও জানান, এ পরিস্থিতিতে তিনি মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি বজায় রাখতে বলেছেন।

তিনি বলেন, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হবে।

সূত্র: বিবিসি

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল