
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে এবং বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ছাড়া শেষ হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র তার সামরিক সরঞ্জাম ও অস্ত্রভাণ্ডার পুনরায় মজুদ করেছে এবং প্রস্তুতি আরও জোরদার করেছে।
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ ও সব ধরনের সরঞ্জাম রয়েছে। যুদ্ধবিরতির এই সময়টা আমরা পুনরায় মজুদ করার জন্য ব্যবহার করেছি, এবং সম্ভবত তারাও কিছুটা করেছে যদিও আমাদের তুলনায় তা সামান্য।’

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নিতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। ‘আমরা প্রস্তুত। সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে,’ তিনি বলেন।
তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উভয় পক্ষই কঠোর অবস্থান বজায় রাখেছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল








































