মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ এপ্রিল ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
শেয়ার

মানিকগঞ্জে আকস্মিক কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী


মানিকগঞ্জে আকস্মিক কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আকস্মিকভাবে মানিকগঞ্জে দুটি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মানিকগঞ্জে দুটি এসএসসি পরীক্ষার কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আনন্দ নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মন্ত্রী হঠাৎ করেই সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন।

তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।