
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আজ মঙ্গলবার ওয়াশিংটন থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, তিনি শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ দফার আলোচনায় অংশ নেবেন।
সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে উভয় পক্ষের উত্তেজনাকর বক্তব্য ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আলোচনার পুরো বিষয়টি এখনো অনিশ্চিত।
হোয়াইট হাউস সিএনএন কে জানিয়েছে, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত নয়। তবে তারা বলেছে, ‘প্রতিনিধি দল শিগগিরই রওনা হবে বলে আশা করা হচ্ছে, কিন্তু ঠিক কখন তা এখনও স্পষ্ট নয়।’

এই সফরটি এমন সময়ে হচ্ছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে। ওদিকে ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































