বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: প্রধানমন্ত্রী


PM parliament

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্রায় ২০০টি অব্যবহৃত সরকারি ভবনকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা এই ভবনগুলো দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল, যার কোনোটি পাঁচতলা আবার কোনোটি আটতলা। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এগুলো এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী দুই মাসের মধ্যে এই ভবনগুলোকে মাতৃসদনসহ স্বাস্থ্যসেবার উপযোগী করে গড়ে তোলা হবে। এ সময় পূর্ববর্তী প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, বিগত সময়ে স্বাস্থ্য খাতে যে অবহেলা ছিল তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

ইতিমধ্যে ইউনিসেফ থেকে হামের টিকা সংগ্রহ করা হয়েছে যা প্রায় দুই কোটি শিশুকে দেওয়া হবে। একই সাথে দেশে চলমান কিট সংকট দ্রুত সমাধানের আশ্বাসও দেন সরকারপ্রধান।