
ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া, দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ হয়েছে বা তা প্রকাশ করা হয়েছে—এমন নজির খুবই কম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখনো অনেকটাই গোপনীয়তার আড়ালে রয়েছে। সাধারণত আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় কিছু মাত্রায় গোপনীয়তা বজায় রাখা হয়, তবে এই ক্ষেত্রে দুই পক্ষই ইচ্ছাকৃতভাবে খুব কম তথ্য প্রকাশ করছে এবং আলোচনার খুঁটিনাটি প্রকাশ্যে আনছে না।
ইতিহাসগতভাবে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে না। খুব সীমিত এবং ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া, দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ হয়েছে বা তা প্রকাশ করা হয়েছে—এমন নজির খুবই কম।
তেহরান থেকে আল জাজিরার একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের যোগাযোগ অব্যাহত রয়েছে। ইসলামাবাদ ছাড়াও মস্কোর মতো বিভিন্ন স্থানে একাধিক দফায় পরোক্ষ বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

এখন মূল প্রশ্ন হলো—এই আলোচনা সরাসরি নাকি পরোক্ষ, তা নয়; বরং দুই পক্ষ কি কূটনৈতিক পথে বসে সমস্যাগুলোর সমাধানে পৌঁছাতে পারবে কিনা। কারণ, আলোচনাযর বিষয়বস্তুতে একাধিক জটিল ইস্যু রয়েছে।
এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধক্ষতিপূরণ। এর মধ্যেই গতকাল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এখন দেখার বিষয়, এসব জটিল ইস্যু কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব হয় কিনা। এরই মধ্যে উভয় পক্ষ থেকেই কড়া ভাষার বক্তব্য শোনা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে—আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলা টেলিগ্রাফ পর্যবেক্ষণ








































