রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ এপ্রিল ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার

ওমান থেকে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


Abbas Araghchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে আবারও পাকিস্তানে পৌঁছেছেন। রোববার তিনি ইসলামাবাদে পৌঁছান বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার আগে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি এ সফর করছেন।

এর আগে শনিবার আরাগচি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সফরের পরবর্তী ধাপে পাকিস্তান থেকে রাশিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।