শুক্রবার । মে ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শেয়ার

ঈদ-উল-আজহায় সরকারি ছুটি ৭ দিন


PM Cabinet Meeting

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায় সাতদিনের সরকারি ছুটি থাকবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটি শুরু হবে ২৫ মে থেকে এবং টানা ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।

তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল