শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৯ মে ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
শেয়ার

বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু


বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ মাস এবং ৭ মাস বয়সী এই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।

সূত্রমতে, শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শনিবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১০৯ রোগী। এ নিয়ে মোট আক্রান্ত ও শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ জনে। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন হাজার ৫৬০ রোগী।

নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ১৩ জন এবং জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৭ জন। পটুয়াখালী জেলায় ২৪ জন, ভোলা জেলায় ১০ জন এবং বরগুনা জেলায় ১১ জন। ঝালকাঠি ও পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও শনাক্তের হার শূন্য।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ শিশু। ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন ও ঝালকাঠিতে ২ জন।