বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১৩ মে ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

৩৫ হাজার টাকা বেতনে ব্যুরো বাংলাদেশে চাকরি


Buro Bangladesh

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ

জনবল নেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ‘সহকারী কর্মসূচি সংগঠক’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: শিক্ষানবিশকাল ৩০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৫,০৭৫ (অন্যান্য ভাতাসহ)

অন্যান্য সুবিধাদি
অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ৩ মাস সময় দেয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরির অবসান হবে।

স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা,পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।  
বয়সসীমা: ৩৫ বছর
 
বিস্তারিত জানতে ক্লিক করুন।