বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা


ministers-meeting

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সরকারের মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সভা চলছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বিশেষ বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে বৈঠকের এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের বিভিন্ন প্রশাসনিক উন্নয়ন, গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।