
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিয়ে আগুন লাগার খবর পাওয়া যায়
রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশি বাউনিয়াবাদ বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিয়ে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংবাদ পাওয়ার পরপরই পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনসহ আরও কয়েকটি ইউনিট যোগ দেয়।
সর্বশেষ পাওয়া খবরে, মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে।
কী কারণে বাউনিয়াবাদ বস্তিতে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।











































