সোমবার । মে ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শেয়ার

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে


Fire Kalshi

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৭টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ৯টা ৩৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরিস্থিতির ভয়াবহতা বাড়লে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বেগ পেতে হয়েছে। পাশাপাশি আগুন নেভানোর সময় পানির সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।