বুধবার । মে ২৭, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৭ মে ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

কলকাতার জনপ্রিয় পরিচালক অনীক দত্তের রহস্যজনক মৃত্যু


anik dutta

চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আচমকাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। জানা গেছে, কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকার নিজ বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এই নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। মাত্র পাঁচ দিন আগেই নিজের জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। ২২ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো স্মৃতি শেয়ার করেছিলেন অনীক দত্ত।

চলচ্চিত্রে আসার আগে দীর্ঘদিন বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রায় দুই দশক ধরে বিজ্ঞাপন নির্মাণে কাজ করার পর ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমা পরিচালনার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ছবিটি দর্শক মহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি বিতর্কও তৈরি করেছিল।

এরপর তিনি একের পর এক আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং ‘অপরাজিত’। বিশেষ করে ‘অপরাজিত’ সিনেমাটি মুক্তির পর ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

অনীক দত্তকে মূলত বামপন্থী চিন্তাধারার মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।