
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শতাধিক শিশুর শরীরে রোগটির লক্ষণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামসদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে আরও আটজন।
একই সময়ে সারা দেশে নতুন করে ৭৩২ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন।




































